ইনভিজিবল এলিয়েন কিটিং এবং পিটিং হরেক রকম গবেষণায় করছে ধরায় মিটিং বছর চারেক জগত জুড়ে লক্ষ রিসার্চ পরে ভাবছে ভালো করবে কিছু মানুষ ট্রিটিং করে
আই প্রাণীটা ট্রিট করাতো নয়কো সহজ পার্ট তাইতো ওদের জগত থেকে এনেছে এক্সপার্ট সাথে আছে অগনিত সায়েন্স সরঞ্জাম যাতে আবাস যোগ্য করা যায় এ ধরাধাম
মানুষ ম্যানিম্যালটা যদিও নয় পুরোটাই ডার্ট তারপরেও সিস্টেমে তার লাগবে রিস্টার্ট করতে সেটা দূর-দুনিয়ার রে-তে হবে হিটিং নিউরোনগুলো রিফর্ম হলে ফাইনালি সব ফিটিং
অকস্মাৎই বদলে যাবে মানুষের হালচাল একদেশ আর অন্য দেশকে করবেনা বানচাল জাগতিক সব কামনা বাসনা গৌনতর হবে জাতি সমাজ ধর্ম বর্ণে বন্ধু সবাই রবে
সীমারেখা আর অস্ত্র-বারুদ থাকবেনা কোনখানে ভালবাসা শুধু সুরভি ছড়াবে সকল মানব প্রাণে বিপরীত যত অনুভুতি আছে মিলাবে সকল শুন্যে সকল হৃদয় পূর্ণ হবে মহিমান্বিত পুন্যে
ধন্য তোমরা প্রিয় এলিয়েন কিটিং এবং পিটিং মিশনটা যদি সাকসেস হয় করব সবাই গ্রিটিং
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রদ্যোত
কবিতার ৫ম লাইনের প্রথম শব্দটি "আই" এর পরিবর্তে "এই" হবে ... টাইপের ত্রুটির জন্য দুঃখিত ... সকলকে ধন্যবাদ ... শুভকামনা নিরন্তর ... প্রদ্যোত
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।